Tuesday, July 16, 2024


সংঘাত ছড়িয়েছে বিভিন্ন ক্যাম্পাসে, মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা

 বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকেলে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রড-চাপাতি ব্যবহার করে বহিরাগতদের দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

এই হামলায় যে সব ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ নিয়েছে তাদের হলে ঢুকতে না দেওয়ারও আহ্বান জানান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এমন কিছু প্রতিবাদেও হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলায় বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

খুলনা বিশ্ববিদ্যালয় ও কুয়েটের শিক্ষার্থীরা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদ হয়েছে বরিশাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে।

ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছাত্রলীগের হামলায় কুমিল্লা রাজশাহী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর বিবিসি বাংলাকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।



0 comments:

Post a Comment