ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার পর প্রতিবাদে রাস্তায় নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিকেল পাঁচটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক মেহেদী মামুন বিবিসি বাংলাকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হলে সোয়া ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
ওই হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতারা।
মি. মামুন জানান, প্রায় আধাঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সংবাদ লেখা পর্যন্ত এই সংঘর্ষে এতে এক শিক্ষক ও চারজন ছাত্রীসহ অন্তত ১০জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষকের নাম আওলাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক।
এছাড়াও এই হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশিদ জিতুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন মি. মামুন।
0 comments:
Post a Comment